Homeএই মুহুর্তেবিরায়ানি খেয়ে বিএনপির মিছিলেও চলে আসে অনেকে : খসরু

বিরায়ানি খেয়ে বিএনপির মিছিলেও চলে আসে অনেকে : খসরু

প্রাইম ভিশন ডেস্ক »

আমীর খসরু বলেন, আওয়ামী লীগের কোথাও যাওয়ার জায়গা নেই। শুধু কয়েকটি জায়গায়
যেতে পারবে। একটি হচ্ছে প্রতিদিন টাকা দিয়ে বিরায়ানি খাইয়ে শান্তি কমিটির
মিটিং করা। আবার টাকা নিয়ে, বিরায়ানি খেয়েও বিএনপির মিছিলেও চলে আসে অনেকে।
এটা আমি সত্যি কথা বলছি। এই হলো জনগণের সাথে আওয়ামী লীগের অবস্থা।

তিনি শনিবার (২৬ আগষ্ট) বিকেলে নগরীর কাজির দেউরি নুর আহম্মেদ সড়কে
কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের একদফা দাবীতে চট্টগ্রাম মহানগর বিএনপির
উদ্যোগে কেন্দ্র ঘোষিত কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম
আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান
বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান
শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম
নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর,
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

তিনি বলেন, আরেকটা হচ্ছে কিছু আওয়ামী পুলিশ আছে, তাদেরকে ব্যবহার করে
মিথ্যা মামলা, গায়েবী মামলা দেবে। আর বিএনপির প্রতিটি অনুষ্ঠানের আগে পরে
গ্রেফতার করবে।শতবছরের পুরনো অস্ত্র দিয়ে বলে তারা নাকি অস্ত্র নিয়ে ধরা
পরেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের নির্ভরশীলতা।

তিনি বলেন, যারা গ্রেফতার করতে আসে রাতের অন্ধকারে তাদের ছবি তুলবেন।
বিএনপি ভদ্রলোকের দল। এখনও কিন্তু সুশৃঙ্খল্ভাবে, অহিংসভাবে জনগণকে সাথে
নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা প্রতিবাদ করছি। কিন্তু বাসায় বাসায় গিয়ে
সন্ত্রাসী, গ্রেফতার, গায়েবী ও মিথ্যা মামলা এই ধারা যদি চলতে থাকে এখন
তো প্রতিবাদ করছি তখন প্রতিরোধ করবো।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের
রহমান শামীম বলেন, আজকে চট্টগ্রাম শহর কালো পতাকা মিছিলের নগরীতে পরিণত
হয়েছে। লক্ষ লক্ষ জনতা এই মিছিলে যোগ দিয়েছে। এই গণমিছিল থেকেই সরকারের
বিদায়ের ঘন্টা বেজে গেছে। সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা
দিয়ে গৃহবন্দি করে রেখেছে তাকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, আজকের গণ মিছিল হচ্ছে ভোট
ডাকাত সরকারের বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন। বিদেশে হাজার কোটি টাকা
পাচার ও বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখার বিরুদ্ধে প্রতিবাদ।
বর্তমানে মানুষের কোন অধিকার নেই। বিদ্যুৎ, পানি, গ্যাস সহ মানুষের মৌলিক
অধিকার হরণ করা হয়েছে। দেশে আইনের শাসন নেই।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম
এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম
সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী
বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক
কমিটির সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হাজী মো. আলী, মাহবুব
আলম, এড মুফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, এস এম আবুল
ফয়েজ, নাজিম উদ্দীন আহমেদ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী
রাসেল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর
আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ
হোসেন দিপ্তী, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি
এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয়
শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, মহানগর মহিলাদলের সাধারণ
সম্পাদক জেলী চৌধুরী, থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী
বাবুল হক, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, মোশাররফ হোসেন ডেপটি, আবদুস
সাত্তার সেলিম, মো. সেকান্দর, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন,
ডা. নুরুল আবছার, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির
হোসেন, জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, হাজী বাদশা মিয়া, জসিম উদ্দিন
জিয়া, মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম,
রোকন উদ্দিন মাহমুদ, নুর হোসাইন, কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, সদস্য সচিব
কামাল পাশা নিজামী, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল
ইসলাম তুহিন, জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়