Homeচট্টগ্রামচট্টগ্রামে রাতভর বৃষ্টি, পাহাড়ধসে বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামে রাতভর বৃষ্টি, পাহাড়ধসে বাবা-মেয়ে নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা সম্পর্কে বাবা এবং মেয়ে। মেয়েটির বয়স ৭ মাস।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডাব্লিউ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন স্থানীয় কালা মিয়ার ছেলে মোঃ সোহেল (৩৫) এবং তার শিশু সন্তান বিবি জান্নাত।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আই ডাব্লিউ কলোনির একটি বসতঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে চারজন হতাহত হন।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনের চিকিৎসা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়