Homeএই মুহুর্তেযে কারণে আলোচনায় সোনাক্ষী

যে কারণে আলোচনায় সোনাক্ষী

প্রাইম ভিশন ডেস্ক »

অভিনয়শিল্পীদের সামাজিক অবস্থান ধরে রাখতে কত কী করতে হয়! তার কতটুকুই বা জানা যায়। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার হাতে এ মুহূর্তে কোনো কাজ নেই। এরপরও সম্প্রতি তিনি মুম্বাইয়ের অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। সমুদ্রমুখী এ ফ্ল্যাট কিনতে তাঁকে গুনতে হয়েছে প্রায় ১৫ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রার অরিয়েট বিল্ডিংয়ের ২৭ তলায় অবস্থিত সোনাক্ষীর নতুন ফ্ল্যাট। এ বিল্ডিংয়ে অনেক তারকা ও শিল্পপতি বাস করেন। ২ হাজার ২০০ স্কয়ার ফুটের বেশি আয়তনের এ ফ্ল্যাট থেকে সমুদ্র, আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সোনাক্ষী। তা ছাড়া চারটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও পাবেন এই অভিনেত্রী।

২০২০ সালে বান্দ্রায় আরেকটি ফ্ল্যাট কেনেন সোনাক্ষী। চার বেডরুমের এ ফ্ল্যাট কিনতে তাঁকে গুনতে হয়েছিল ১৪ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকার বেশি।

এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘কাকুডা’। হরর-কমেডি ঘরানার এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ। আদিত্য শরপোদ্দার পরিচালিত সিনেমাটি আগামী ১৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়