Homeমুল পাতানতুন সিনেমায় দীপিকা

নতুন সিনেমায় দীপিকা

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা সিরিজ ‘সিংহাম’। রোহিত শেঠি পরিচালিত অ্যাকশন, ড্রামা ও কমেডি ধাঁচের গল্পে এ সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০১১ সালে। এরপর ২০১৪ সালে মুক্তি পায় এর দ্বিতীয় পর্ব। দুটি কিস্তিই বাজিমাত করেছে।

এবার আসছে তৃতীয় পর্ব। প্রতি পর্বের মতো এবারের পর্বেও প্রধান চরিত্র বাজিরাও সিংহাম চরিত্রে দেখা যাবে অভিনেতা অজয় দেবগনকে। তবে এবারের পর্বে নতুন করে যুক্ত হচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রোহিত শেঠি নিজে।

সিংহাম ৩ সিনেমায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের অভিনয়ের বিষয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। তবে এ বিষয়ে কেউই মুখ খুলতে রাজি ছিলেন না। এবার নির্মাতা নিজেই ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেন। তিনি বলেন, ‘সিংহাম সিনেমা সিরিজটি ভারতে বেশ জনপ্রিয়। এর প্রমাণ আমরা ২০১১ সালে সিংহাম ও ২০১৪ সালে সিংহাম রিটানর্স সিনেমায় পেয়েছি। এবার দীর্ঘ বিরতির পর সিংহাম সিরিজের তৃতীয় পর্ব আসছে। নতুন পর্বের নাম সিংহাম ৩। আগের ঘোষণা অনুযায়ী এবারের পর্বের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে দীপিকা ও রণবীর। তারা আমাদের টিমের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইতোমধ্যে সিনেমাটির কাস্টিং আমরা সম্পন্ন করে ফেলেছি। এবার শুটিংয়ে নেমে যাব। সিংহামভক্তদের জন্য শুধু এটুকুই বলব। এবারের সিংহাম আগেরগুলোর বাপ হতে যাচ্ছে। অপেক্ষায় থাকুন। আমাদের ওপর আস্থা রাখুন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়