প্রাইম ভিশন ডেস্ক »
নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতা নয়, আগুন-সন্ত্রাস থেকে দেশ রক্ষা করতে হবে। মাঠে থাকতে হবে। আগামী ১০০ দিন মাঠে-ময়দানে পাহারায় থাকতে হবে। যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়ায় তাদের হাতে দেশটাকে তুলে দিতে পারি না।
শনিবার রাজধানী কাওলায় সিভিল এভিয়েশন মাঠে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব বলেন তিনি।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিদেশিদের কাছে ছুটে যেয়ে ফিসফাস করেছে। কিন্তু তাতে কোনো লাভ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। আমাদের নেত্রী শেখ হাসিনা জনগণের নেত্রী। তিনি জনগণের শক্তিতেই চলেন। সুতরাং, আওয়ামী লীগও কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে না।


