শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন হাথুরু

ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন হাথুরু

প্রাইম ভিশন ডেস্ক »

ভারত বিশ্বকাপে যেন নেমে এসেছে অভিশপ্ত ২০০৩। সেবার বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। হেরেছিল কানাডা ও কেনিয়ার মতো দলের কাছে। এবার একটি ম্যাচ জিতলেও হারের মুখ দেখেছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে। তাই এবারের আসরকে নিজেদের জন্য স্মরণকালের সবচেয়ে বাজে টুর্নামেন্ট বলে মনে করেন সাকিব আল হাসান। ডাচদের সঙ্গে হারের পরই সেই কথা জানিয়েছিলেন। আজ কোচ চন্ডিকা হাথুরুসিংহে সব ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন।

শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।’

বছর খানেক আগেও ওয়ানডেতে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। তৎকালিন অধিনায়ক তামিম ইকবাল সেমিফাইনালের স্বপ্ন দেখতেন তখন। টুর্নামেন্টে যাওয়ার আগেও অধিনায়ক সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্তর কণ্ঠে একই সুর শোনা গিয়েছিল। এমনকি প্রথম ম্যাচের আগে কোচ হাথুরুও সেমির বাণী শুনিয়েছিলেন।

তবে আজ সংবাদ সম্মেলনে তার সুর সম্পূর্ণ ভিন্ন। বলেছেন, ‘আমার মনে হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়