শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকক্সবাজারে প্রথম যাত্রা: পথে পথে মানুষের উচ্ছ্বাস; ফুল দিয়ে বরণ

কক্সবাজারে প্রথম যাত্রা: পথে পথে মানুষের উচ্ছ্বাস; ফুল দিয়ে বরণ

প্রাইম ভিশন ডেস্ক »

সকালেই চট্টগ্রাম থেকে কক্সবাজারে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ট্রেন। প্রথম ট্রেনকে পথে পথে স্বাগত জানিয়েছে স্থানীয় মানুষ। কোথাও কোথাও ট্রেনের উপর ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয় নতুন এই রেল যাত্রাকে। দোহাজারী পর্যন্ত ব্রিটিশ আমলে নির্মিত রেললাইন ছিল। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথের দূরত্ব ৪৭ কিলোমিটার।

দোহাজারী থেকে কক্সবাজারের দূরত্ব ১০০ কিলোমিটার। মূলত রেলের বিশেষ জিআইবিআর ইন্সপেকশন ট্রেনটি দোহাজারী স্টেশন ছেড়ে যাওয়ার পর প্রথম আসা ট্রেনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে। রেললাইনের দুই পাশে শত শত মানুষ দাড়িয়ে এ অঞ্চলের প্রথম ট্রেন থেকে উল্লাস প্রকাশ করে। এর মধ্যে বিকাল চারটায় দুলহাজারা’র মালুমঘাট এলাকায় আসলে উল্লসিত জনতা চলন্ত ট্রেন থামিয়ে ফুল ছিটিয়ে দেয়।

এর আগে কয়েকটি স্থানে মানুষজন চলন্ত ট্রেনে ফুল নিক্ষেপ করে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করে। সকালে প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্য যাত্রা শুরু করে ৮টি কোচ ও একটি ইঞ্জিনের বিশেষ ট্রেনটি। পথে নির্মাণধীণ প্রকল্পটির বিভিন্ন কারিগরি দিক সরেজমিন দেখেন রেলওয়ে পরিদর্শন অধিদপ্তরের সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) রুহুল কাদের আজাদ। পরিদর্শন শেষে তার প্রতিবেদনের উপর ভিত্তি করে রেলপথটি উদ্বোধন ও বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচলের উপযুক্ত বলে বিবেচিত হবে।

অনানুষ্ঠানিকভাবে হলেও এটিই কক্সবাজারে যাওয়া বাংলাদেশ রেলওয়ের প্রথম ট্রেন। আটটি কোচ ও একটি ইঞ্জিনের জিআইবিআর স্পেশাল ট্রেনে করে সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) দোহাজারি-কক্সবাজার রেলপথ প্রকল্পের কারিগরি তদারকি করবেন। আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি উদ্বোধন করার কথা রয়েছে।

সকাল ৯টা ২ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জিআইবিআর স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনে জিআইবিআর রুহুল কাদের আজাদ, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম, দোহাজারি-কক্সবাজার রেলপথ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদসহ পূর্ব রেলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার মেরামতাধীন কালুরঘাট রেল সেতুতে ২২০০, ২৯০০ ও ৩০০০ সিরিজের তিনটি ইঞ্জিনের ট্রায়াল সম্পন্ন করে রেলের প্রকৌশল বিভাগ। চলতি সপ্তাহে আনুষ্ঠানিক ট্রায়াল রান (পরীক্ষামূলক ট্রেন চলাচল) শেষে রেলের বহুল আকাঙ্ক্ষিত রেলপথটির উদ্বোধন করা হবে।

ট্রেন ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘সাধারণত নিয়ম হলো নতুন রেলপথ নির্মাণ করা হলে রেলপথ পরীক্ষা-নিরীক্ষা করা। আজকের ট্রেনটি ট্রায়াল রান না হলেও কক্সবাজারে যাওয়া প্রথম ট্রেন। রেলপথ পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকের অনুমোদন ছাড়া প্রকল্প উদ্বোধনের কোনো সুযোগ নেই।

জিআইবিআর স্পেশাল ট্রেনটির লোকোমাস্টার হিসাবে রয়েছেন মাহফুজুর রহমান, সহকারী লোকোমাস্টার রয়েছেন রোকন মিয়া। ট্রেনে একাধিক গার্ড, রেল ট্র্যাক সংক্রান্ত রেলকর্মী, প্রকৌশল, বাণিজ্যিক ও পরিবহন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়