শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএকদিনে ডেঙ্গু কেড়ে নিলো আরও ১৫ প্রাণ, হাসপাতালে ২১০৩

একদিনে ডেঙ্গু কেড়ে নিলো আরও ১৫ প্রাণ, হাসপাতালে ২১০৩

প্রাইম ভিশন ডেস্ক »

দেশে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে। এতে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে হাজার ৪০৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১০৩ জন।

রোববার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১০৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩৩ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ৬৭৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা নয়জন, ঢাকার বাইরের ছয়জন।

চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৭৯ হাজার ৯০৪ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ৭৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ২০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৪৬ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫৭৪ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়