Homeএই মুহুর্তেআইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা চতুর্থ দফায় দুইদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে টহল দিচ্ছে বিজিবি।

ঘোষণা অনুযায়ী, ৪৮ ঘণ্টার অবরোধ রোববার (১২ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত চলবে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন বিজিবি।এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

চট্টগ্রামে ভোর থেকে বিজিবি মহাসড়কে টহল দিচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দল মহাসড়ক ছাড়াও নগরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহাসড়কসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল দিচ্ছে।

বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে মাঠে রয়েছে র‌্যাব-৭। টহল দল জেলার মহাসড়কজুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে। যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে রিজার্ভ টিম প্রস্তুত রয়েছে। নজর রয়েছে পোশাক কারখানাগুলোর দিকেও।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়