বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে গভীর রাতে পুড়ে ছাই ১৯ সিএনজি, ৫ মোটরসাইকেল

চট্টগ্রামে গভীর রাতে পুড়ে ছাই ১৯ সিএনজি, ৫ মোটরসাইকেল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীতে গ্যারেজে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল। গভীর রাতে বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন গ্যারেজটির সংশ্লিষ্টরা। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, রাত পৌনে ২টার দিকে অগ্নি নির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গ্যারেজের ভেতরে থাকা সব বাহন।

বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্যারেজটির প্রহরী আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়