Homeএই মুহুর্তেএসএসসির ‘ভুয়া রুটিন’ ফেসবুকে

এসএসসির ‘ভুয়া রুটিন’ ফেসবুকে

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে এমন একটি ভুয়া রুটিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে। যে রুটিনটি দেখা যাচ্ছে তা বোর্ডের নয়।

রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া একটি রুটি ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভুয়া রুটিনে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এ বছরের পরীক্ষা। এরপর আগামী ৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হচ্ছে এ পরীক্ষা।

জানা যায়, ফেসবুকে অনেকে ঐ ভুয়া রুটিনের ছবি শেয়ার করেছেন। অনেকেই অনুজদের শুভেচ্ছা জানাচ্ছেন। পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শও দিচ্ছেন। তবে এ দিন শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো রুটিনের নোটিশ দেখা যায়নি।

অবশ্য এর আগে গত ৫ সেপ্টেম্বর ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। এর মধ্যে এসএসসি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে নেওয়ার কথা তখন জানানো হয়।

এ রুটিনের ব্যাপারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা কত তারিখ শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রুটিন দেওয়া হয়েছে তা বোর্ডের নয়। যে রুটিন ছড়িয়েছে, সেটি ফেক (ভুয়া)।

তিনি আরো বলেন, ২০২৪ সালের এসএসসি ও সমমানের সব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে বোর্ডের পক্ষ থেকে ওয়েবসাইটে রুটিন প্রকাশিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়