Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাসাবেক শিষ্যদের নিয়ে যা লিখলেন ডোনাল্ড

সাবেক শিষ্যদের নিয়ে যা লিখলেন ডোনাল্ড

প্রাইম ভিশন ডেস্ক »

ক’দিন আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন অ্যালান ডোনাল্ড। তবে বিশ্বকাপ মিশনের পরপরই বিসিবির সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিজে দেশে ফেরেন তিনি। আপাতত স্থানীয় একটি ক্রিকেট ক্লাবে নিজেকে ব্যস্ত রেখেছেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত এ প্রোটিয়া কোচ।

বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মেয়াদ শেষ হলে কি হবে, প্রিয় শিষ্যদের এখনও ভুলে যাননি ডোনাল্ড। আর এ কারণেই নেপিয়ারে দারুণ জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই কিংবদন্তি।

১৯তম ওয়ানডেতে গিয়ে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের ৯ উইকেটে হারিয়ে জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স।

ম্যাচটিতে আগে বোলিংয়ে নেমে মাত্র ৯৮ রানেই নিউজিল্যান্ডকে অলআউট করে দেয় টাইগাররা। এদিন যেন আগুনে ফর্মে ছিলেন টাইগার পেসাররা।

কন্ডিশনের কিছুটা সুবিধা কাজে লাগিয়ে কিউই ব্যাটারদের বাউন্স, গতি আর সুইংয়ে নাকাল করেছিলেন শরিফুল ইসলাম, তানজিম সাকিব, সৌম্য সরকার ও মুস্তাফিজরা। আর এর ফলেই ৯৮ রানে খতম নিউজিল্যান্ডের ইনিংস। জবাব দিতে নেমে ২০৯ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশের এমন জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে দক্ষিণ আফ্রিকায় বসে থাকা অ্যালান ডোনাল্ডকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে ডোনাল্ড লিখেছেন, ‘Top job by the engine room today.’

সেই পোস্টে ডোনাল্ড হাততালির তিনটি ইমোজির সাথে ট্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেটের অ্যাকাউন্টকেও। পোস্টের বাংলা অর্থ হচ্ছে, ‘বাংলাদেশের ইঞ্জিন রুম আজ অনেক ভালো কাজ করেছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়