মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। রোববার এ ইউনিটে উৎপাদন শুরু হয়।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাণিজ্যিক উৎপাদনে যাবে এ ইউনিট।

এর আগে, ২৯ জুলাই শুরু হয় প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। এরপর ১৮ ডিসেম্বর রাত ১২টা থেকে জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে বাণিজ্যিকভাবে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যায় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

গত ১১ নভেম্বর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়