মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামমনজুরের পোস্টার-ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ

মনজুরের পোস্টার-ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রচার পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার চট্টগ্রাম-১০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালের কাছে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম।

তিনি অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনী আচরণ বিধিমালা ৭ (২) এর বিধি মোতাবেক নির্বাচনে অংশগ্রহনকারী কোন প্রার্থীর সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ব্যানার, জ্বালিয়ে দেয়া ও নামাতে পারেন না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ২৮৭ চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্দেশে তার সমর্থকেরা ২৪ ডিসেম্বর দিবাগত রাতে হালিশহর এইচ ব্লক, ষোলশহর এলজিইডি ভবনের সামনে ও শিক্ষা বোর্ডের বিপরীতে টাঙ্গানো পোস্টার, ব্যানার, নামিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। যা আচরণ বিধিমালার ৭ (২) এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান চট্টগ্রাম ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়