প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়ায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ সময় ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য লোকমান হাকিম জানান, সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রের দক্ষিণ পাশে রাস্তায় ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ২টি ককটেল বিস্ফোরণ হয়। পরে অবিস্ফোরিত ৩টি ককটেল নিস্ক্রিয় করা হয়।


