Homeচট্টগ্রামচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ১ কোটি টাকার অনুদান দিল ইস্পাহানি গ্রুপ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ১ কোটি টাকার অনুদান দিল ইস্পাহানি গ্রুপ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে অনুদান হিসেবে ১ কোটি টাকার চেক প্রদান করেছে ইস্পাহানি গ্রুপ। মঙ্গলবার ফাউন্ডেশনের ১৯তম মাসিক সভায় সভাপতি ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন ইস্পাহানি গ্রুপ কর্তৃক পরিচালক আলী ইস্পাহানি ও ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মইনউদ্দিন হাসান।

ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ–সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, প্রফেসর ডা. সাহেনা আক্তার, ডা. এ কে এম নাছির উদ্দিন, আবুল কালাম ও হাসিনা আকতার লিপি।

এতে সংগঠনের ১৮তম সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুমোদন, বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্যুভেনিয়র প্রকাশ, ভ্যাট রিটার্ন সম্পর্কে আলোচনা, ফ্রি হার্ট ক্যাম্প করার বিষয়ে আলোচনা, এক্স–রে মেশিন ক্রয় সংক্রান্ত অনুমোদন, ইনডোর চিকিৎসা কার্যক্রম চালুকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়