সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনাগরিকত্ব আইন আরও সহজ করল জার্মানি

নাগরিকত্ব আইন আরও সহজ করল জার্মানি

প্রাইম ভিশন ডেস্ক »

জার্মানিতে এখন কোনো বিদেশি ব্যক্তি পাঁচ বছর থাকলে দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে তা ছিল আট বছর।

শুক্রবার (১৯ জানুয়ারি) জার্মানির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। মধ্যবাম সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতৃত্বাধীন শাসকদল আইনটি প্রস্তাব করে। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ৩৮২ জন। বিপক্ষে ২৩৪ জন। ভোটদান থেকে বিরত থেকেছে ২৩ জন। প্রেসিডেন্ট সই করলে আইনটি চূড়ান্ত হবে।

প্রস্তাব অনুযায়ী, কোনো বিদেশি ব্যক্তি জার্মানিতে পাঁচ বছর থাকলে দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে বিশেষ যোগ্যতা পূরণের ভিত্তিতে তা তিন বছরেও হতে পারে। আগে এসব মেয়াদ ছিল যথাক্রমে আট ও ছয় বছর।

নতুন আইনের ফলে মাতা-পিতার একজন জার্মানিতে পাঁচ বছর থাকার রেকর্ড থাকলে তাদের সন্তানরা স্বয়ক্রিয়ভাবে দেশটির নাগরিক হবে। আগে তা ছিল আট বছর।

জার্মানিতে এক সময় নাগরিকত্ব আইন বেশ কড়াকড়ি ছিল। জার্মান রক্ত না হলে সহজে নাগরিক হওয়া যেত না। কিন্তু ১৯৬০ এর দশকে দেশটিতে তুরস্ক ও ইতালি থেকে বিপুল পরিমাণ শ্রমিক যান। তখন থেকে নাগরিত্ব আইন সহজ করার দাবি জোরদার হতে থাকে।

সূত্র : আলজাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়