Homeমুল পাতানির্বাচন নিয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি : জাতিসংঘ

নির্বাচন নিয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি : জাতিসংঘ

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান আগের মতোই রয়েছে। একইসঙ্গে নির্বাচনের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন সেটিও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রীতি অনুযায়ী চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।

নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘বাংলাদেশে আবারও ক্ষমতা গ্রহণে বাংলাদেশের সরকার প্রধানকে অভিনন্দন জানানোর মাধ্যমে জাতিসংঘ মহাসচিব কী মানবাধিকার লঙ্ঘন এবং ডামি নির্বাচন- এ বিষয় দুটিকে অবজ্ঞা করেননি? মহাসচিবের এমন চিঠি অগণতান্ত্রিক নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যে বিবৃতি দিয়েছেন তার প্রতি সাংঘর্ষিক নয় কী?’

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ’না। তিনি (জাতিসংঘ মহাসচিব) একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুননির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান, এটা তেমনিভাবে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই পোডিয়াম থেকে আমরা যা বলেছি এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়