Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেসীমান্তে সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

সীমান্তে সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সংসদকে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, ওই ঘটনায় সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধরতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নত্তোর পর্বে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে আইনমন্ত্রী প্রশ্নের জবাব দেন।

মুজিবুল হক চুন্নু জানতে চান, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী বাহিনীর অনেকটা যুদ্ধের মতো চলছে। সেখান থেকে সাধারণ মানুষ অনুপ্রবেশের চেষ্টা করছে এবং গোলাগুলি হচ্ছে। সেটা এসে বাংলাদেশের মধ্যে পড়ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের সীমান্ত নিরাপত্তার প্রশ্নে, মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে?

জবাবে মন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই ব্যাপারে সরকার ওয়াকিবহাল আছে। আজকে যে ঘটনা হয়েছে, বিজিপি সদস্যও বাংলাদেশে চলে এসেছে। তাদের মধ্যে কিছু কিছু আহতও আছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একটি স্কুলে আপাতত রাখা হয়েছে। মিয়ানমারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সেই আলোচনা করার জন্য এবং তাদের ফেরত পাঠানোর জন্য, ফেরত পাঠানো যদি না যায় তাহলে অন্য কী ব্যবস্থা নেওয়া যায়, সেটা দেখব।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা হলো যে, আমাদের সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনী যেটা আছে বর্ডার ফোর্স তাদের ধৈয ধরতে। বর্ডারের স্কুলগুলো বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এর আগে মর্টার শেলে আমাদের একজন এবং ওদের একজন মারা গেছে। এটাও সঠিক এবং এই পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তীব্র সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৯৫ বিজিপি সদস্য। মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজন নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়