Homeমুল পাতাঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় ঘুমধুমের ৫ নম্বর ওয়ার্ড নয়াপাড়া থেকে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করা হয়।

ঘুমধুম পুলিশফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে পাওয়া অবিস্ফোরিত মর্টার শেলটি বিজিবি উদ্ধার করে নিয়ে গেছে।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘আজ দুপুর সোয়া ১টার দিকে আমার ওয়ার্ডের নয়াপাড়া এলাকার ছোট শিশুরা অবিস্ফোরিত মর্টার শেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। ধারণা করা হচ্ছে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী পালিয়ে বাংলাদেশে বিজিবির কাছে আশ্রয় নিতে আসার সময় রাস্তায় মর্টার শেলটি ফেলে গেছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়