Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাএমপি সনির এমপি পদ বাতিল চেয়ে রিট

এমপি সনির এমপি পদ বাতিল চেয়ে রিট

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী খাদিজাতুল আনোয়ার সনির এমপি পদ বাতিল চেয়ে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ্আলম অভি জানান, নির্বাচনী হলফনামায় খেলাপি ঋণ সংক্রান্ত অর্থঋণ আদালতের মামলাসহ ৮টি ব্যাংক ঋণের তথ্য গোপন করে প্রতারণামূলকভাবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার সনি।

এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট।

এছাড়াও নির্বাচনে অন্যদের মধ্যে একতারা প্রতীকে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী ৩ হাজার ১৩৮ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহাজাহান ২৫৭ ভোট, মোমবাতি প্রতীকে মো. হামিদুল্লাহ ১ হাজার ৫২৫ ভোট, চেয়ার প্রতীকে মীর ফেরদৌস আলম ৫২৫ ভোট, ফুলকপি প্রতীকে রিয়াজ উদ্দিন চৌধুরী ৩১৩ ভোট এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. শফিউল আজম ২৫৫ ভোট পেয়েছেন। আর নির্বাচন থেকে সরে দাঁড়ানো ১৪ দলীয় জোট নেতা ও এই আসনের সাবেক সংসদ সদস্য ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পেয়েছেন ২১৩ ভোট।

ফটিকছড়ি উপজেলায় ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ১৪২টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৯০২ জন ও নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৫৮২ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়