সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

প্রাইম ভিশন ডেস্ক »

জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ ব্যবধানে হারায় সাইফুল বারী টিটুর দল। আজ দ্বিতীয় ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামে টাইগ্রেসরা। যেখানে শক্ত প্রতিপক্ষ ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্টেডিয়ামে একচেটিয়া প্রাধান্য রেখে খেলেছে বাংলাদেশ। হাইলাইন ডিফেন্স করে ভারতকে শুরু থেকে চেপে ধরে রাখার প্রবণতা ছিল। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুদলের খেলা শুরু হলেও ৯ মিনিটের মধ্যে লিড পেয়ে যায় বাংলাদেশ।

আলপি আক্তারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে ভারতের আনুশকা কুমারীর গোলে সমতায় ফিরে ভারত। এরপর বেশ কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা চালায় সাইফুল বারী টিটুর দল। ম্যাচের ৭৭ মিনিটে টাইগ্রেসদের সাফল্য আসে। ভারতের দুই ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে বাংলাদেশকে লিড এনে দেন আগের ম্যাচে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি।

এরপর ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায় অর্পিতা বিশ্বাসের গোলে ৩-১ ব্যবধানের লিড নেয় টাইগ্রেসরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

বাংলাদেশের পরের ম্যাচে প্রতিপক্ষ ভুটান। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয় তারা। লিগ পদ্ধতির টুর্নামেন্টে সর্বাধিক পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে। ১০ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বয়স ভিত্তিক এই টুর্নামেন্টের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়