Homeএই মুহুর্তেফুটপাত উদ্ধারে আবারও অভিযানে নামলো চসিক

ফুটপাত উদ্ধারে আবারও অভিযানে নামলো চসিক

প্রাইম ভিশন ডেস্ক »

পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত পুনর্দখল ঠেকাতে অভিযানে চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বুধবার সকালে পরিচালিত অভিযানে অংশ নেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা এবং শাহরীন ফেরদৌসী।

অভিযান সম্পর্কে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন জানান, পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত পুনর্দখল ঠেকাতে অভিযানে চালিয়ে রাস্তা ও ফুটপাত দখল করা হকারদের সরিয়ে দিয়েছি আমরা। এসময় ফুটপাত দখল করে বসানো দোকানের অস্থায়ী চৌকি, টুল ইত্যাদি ভেঙ্গে দেয়া হয়েছে এবং দখলকারী কিছু ব্যক্তির মালামালও জব্দ করেছি । সিটি করপোরেশনের লক্ষ্য হচ্ছে, ফুটপাত-সড়ক আমরা দখল হতে দেব না। পুরো শহরের সব ফুটপাত-সড়কই আমাদের কার্যক্রমের আওতায় আসবে। পুনর্দখল ঠেকাতে মনিটরিং চলমান থাকবে।

অভিযানে ২০০ পুলিশ, ১৬ জন র‌্যাব এবং চসিকের ৪০জন স্ট্রাইকিং ফোর্সের সদস্য এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়