Homeএই মুহুর্তেইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

প্রাইম ভিশন ডেস্ক »

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বিকেলে এ ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৮ কিলোমিটার বা ৫ মাইল।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।

ভূমিকম্পের ফলে পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলিতেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি।

উল্লেখ্য, ২০০৯ সালে দেশটির পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া ধ্বংস হয়ে যায় বহু বাড়িঘর ও স্থাপনা।

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়