প্রাইম ভিশন ডেস্ক »
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান আজ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালে আসলে কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক ( মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদুর রহমান প্রমুখ।
আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান হাসপাতালের চিকিৎসা সেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন। বিশেষ করে সম্প্রতি এখানে অত্যাধুনিক মেশিনে ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি সেবা চালু করায় হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটি, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী সবাইকে মাহে রমজানের শুভেচছা ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান নতুন হাসপাতাল ভবন নির্মাণ কাজের জন্য ইতোপূর্বে ৫ কোটি টাকা ও একটি লিফট অনুদান হিসেবে প্রদান করেন এবং সম্প্রতি তিনি ক্যান্সার হাসপাতালের জন্য আরো ৫ কোটি টাকা অনুদান প্রদান করেন।
কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি হাসপাতল পরিদর্শনে আসার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। পিএইচপি পরিবার যাতে অতীতের ন্যায় সব সময় মা ও শিশু হাসপাতালের পাশে থাকে এই প্রত্যাশা করেন


