বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজানা গেলে রেলের ভাড়া বৃদ্ধির সময়

জানা গেলে রেলের ভাড়া বৃদ্ধির সময়

প্রাইম ভিশন ডেস্ক »

সর্বশেষ ২০১২ ও ২০১৬ সালে ভাড়া বাড়িয়েছিল রেল। ২০১৬ সালে ভাড়া বাড়ানো হয় ৭ থেকে ৯ শতাংশ। নতুন নির্মিত পদ্মা সেতু রেল সংযোগ এবং চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথে পন্টেজ চার্জ যোগ করে ভাড়া বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন রেলসেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার এবং ভায়াডাক্ট বা রেল ফ্লাইওভারের প্রতি কিলোমিটারকে পাঁচ কিলোমিটার হিসাব করে বাণিজ্যিক দূরত্ব নির্ধারণ করা হয়। এতে বাণিজ্যিক দূরত্ব বেড়েছে। রেয়াত সুবিধা না থাকায় বাণিজ্যিক দূরত্বের কারণে ভাড়া বাড়বে।

আগামী ৪ মে থে‌কে ট্রেনের ভাড়া বাড়বে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার বাদে অন্যান্য রুটের যাত্রীরা ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণে ভাড়ায় ২০ শতাংশ রেয়াত পান। ২৫১ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে রেয়াত পান ২৫ শতাংশ। ৪০০ কি‌লো‌মিটা‌রের বে‌শি ভ্রমণে ৩০ শতাংশ রেয়াত পান। রেলও‌য়ে বিজ্ঞ‌প্তি‌তে জা‌নি‌য়ে‌ছে, দূরত্ব‌ভি‌ত্তিক রেয়াত সুবিধা আর থাকছে না।

গত মা‌সে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা রেয়াত প্রত্যাহা‌রের প্রস্তাব অনু‌মোদন ক‌রেন।

রেল সূত্র জানি‌য়ে‌ছে, ঈ‌দযাত্রার কার‌ণে এত‌দিন ভাড়া বৃ‌দ্ধি করা হয়‌নি। আগামী ২৪ এপ্রিল থে‌কে ব‌র্ধিত ভাড়ায় টি‌কিট বি‌ক্রি করা হ‌বে।

যাত্রীর আবেদনে সংযোজন করা অতিরিক্ত বগির ভাড়াও বাড়‌বে। সংযোজিত বগির শোভন শ্রেণিতে ২০ শতাংশ এবং শীতাতপ নিয়ন্ত্রিত (স্নিগ্ধা) ও অন্যান্য উচ্চ শ্রেণিতে ৩০ শতাংশ রিজার্ভেশন সার্ভিস চার্জ যোগ করা হবে ভাড়ার সঙ্গে।

ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩২১ কিলোমিটার। ১০০ কিলোমিটারের পর ২০ শতাংশ এবং ২৫০ কিলোমিটারের পর ২৫ শতাংশ ছাড় পান যাত্রীরা। এই রুটে শোভন চেয়ারের ভাড়া ৩৪৫ টাকা। বিরতিহীন সোনার বাংলা ট্রেনে এই শ্রেণিতে ভাড়া ৪০৫ টাকা। কিন্তু রেয়াত সুবিধাবিহীন এবং বিরতিহীন পর্যটক এক্সপ্রেসে ভাড়া ৪৫০ টাকা। রেয়াত সুবিধা উঠে গেলে সাধারণ ট্রেনেও শোভন চেয়ার শ্রেণিতে ভাড়া হবে ৪০৫ টাকা।

যাত্রী ভাড়ায় রেয়াত সুবিধা বাতিল হলেও পণ্য পরিবহনে তা অব্যাহত থাকবে। কারণ, পরিবহন করার মতো পণ্যের সংকট রয়েছে। তাই ব্যবসায়ীদের আগ্রহ ধরে রাখতে পণ্য পরিবহনে বিদ্যমান সুবিধা বহাল রাখা হবে। ১৯৯২ সালে ট্রেনের ভাড়ায় রেয়াত সুবিধা দেওয়া হয়। লোকসান কমা‌তে রেয়াত বাতিল কর‌ছে রেলওয়ে। আয় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়