বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে বেসরকারি চিকিৎসা ও ডায়গনস্টিক সেবা আজ বন্ধ থাকবে

চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা ও ডায়গনস্টিক সেবা আজ বন্ধ থাকবে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল–ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্যক্তিগত চেম্বার আজ থেকে ২৪ ঘণ্টা সব ধরনের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা।

গত ১৭ এপ্রিল বিএমএ চট্টগ্রাম শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চট্টগ্রাম শাখা, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি, চট্টগ্রাম এবং বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি, চট্টগ্রাম ও অন্যান্য চিকিৎসক সংগঠনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালিত হবে।

সোমবার বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. ফয়সল ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর হামলাকারী ছৈয়দ চেয়ারম্যানসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও চট্টগ্রাম মেডিকেল সেন্টারের এনআইসিইউতে কর্তব্যরত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলার মূল আসামিসহ জামিনপ্রাপ্ত আসামিদের জামিন বাতিলের দাবি ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগ্নস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা) বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়