বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচুয়েটে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

চুয়েটে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

প্রাইম ভিশন ডেস্ক »

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাস চালক ও হেলপারের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসের সামনের চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময়ে আন্দোলনরত শিক্ষার্থীরা নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর জন্য বাসচালক ও হেলপারকে দায়ী করে তাদের বিচার দাবি করেন। পাশাপাশি তিন দফা দাবি পেশ করেন তারা।

দাবিগুলো হলো- শাহ আমানত ও এবি ট্রাভেলসের যান চলাচল চুয়েট ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ করতে হবে, নিহত শান্ত সাহা ও তৌফিক হোসেনের নামে বিশ্ববিদ্যালয় দুটি বাসের নামকরণ করবে এবং বিশ্ববিদ্যালয় বাদী হয়ে শাহ আমানত পরিবহনের বিরুদ্ধে মামলা করবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাশেদ জানান, শিক্ষার্থীদের অনুকূলে যায় এমন সকল দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেবে। চট্টগ্রাম জেলা প্রশাসন, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও শাহ আমানত পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় সভা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য স্যার।

এর আগে গতকাল সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন ও একজন আহত হন।

নিহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও একই বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। শান্ত সাহা নরসিংদী জেলা সদরের কাজল সাহার ছেলে এবং তৌফিক হোসেন নোয়াখালীর সুধারাম উপজেলার মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় আহত জাকারিয়া হিমু পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বর্তমানে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়