সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামপিএইচপি ইয়ার্ড পরিদর্শনে পিটার হাস

পিএইচপি ইয়ার্ড পরিদর্শনে পিটার হাস

প্রাইম ভিশন ডেস্ক »

আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ সীতাকুন্ডের শীতলপুরে পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন। এদেশের জাহাজ ভাঙা শিল্পে ইতিবাচক ব্যাপক পরিবর্তন দেখে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে দিকে পিএইচপি ইয়ার্ডে আসেন। সেখানে তাকে স্বাগত জানান পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ জহিরুল ইসলাম রিংকু।
মাকিন রাষ্ট্রদূত প্রায় একঘন্টা ধরে ইয়ার্ডের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। তারা ইয়ার্ডের ভেতর স্থাপিত বিভিন্ন অবকাঠামো বিশেষ করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, শ্রমিকদের কর্মক্ষেত্রে দুঘর্টনা এড়ানোর জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সমুহ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি পিএইচপি শিপইয়ার্ডকে একটি মডেল আখ্যা দেন।

রাষ্ট্রদূত বলেন, এ ইয়ার্ডের মতো করে যদি অন্য ইয়ার্ডগুলো গড়ে ওঠে, তাহলে এই শিল্পের ওপর নেতিবাচক যে মনোভাব উন্নত বিশ্বের রয়েছে, সে মনোভাবের পরিবর্তন ঘটবে। আর্ন্তজাতিক মহলে বাংলাদেশের শিপইয়ার্ড গুলো নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে যা আগামীতে এ দেশ সম্পর্কে ভুল বুঝাবুঝির অবশান ঘটবে।

ইতিপূর্বে পিএইচপি শিপ ইয়ার্ডে ফ্রান্স, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়ার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত পরিদর্শন করেছেন। এছাড়া ইউরোপিয় ইউনিয়নের একটি শক্তিশালী প্রতিনিধিদল ইইউ পার্লামেন্ট সদস্যে জীন ল্যানবার্ড এর নেতৃত্বে এ ইয়ার্ড পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু বলেন, শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো নিয়ে বহির্বিশ্বে যে মনোভাব রয়েছে, আমরা তা পরিবর্তন করতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।আগের চেয়ে ইয়ার্ড গুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে। আমরা পশ্চিমা বিভিন্ন দেশের প্রতিনিধিদের এখানে আমন্ত্রণ জানাচ্ছি। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে আসছেন। তারা আমাদের ইয়ার্ডের সার্বিক পরিস্থিতি দেখে মুগ্ধ হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়