প্রাইম ভিশন ডেস্ক »
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আট শ্রমিক।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী উদয়পুর সড়কের নব্বই ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


