গাজী মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আবদুচ ছালাম এমপি
প্রাইম ভিশন ডেস্ক »
আজ বুধবার বিকালে বোয়ালখালী উপজেলার গাজী মোহাম্মদীয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মাদ্রাসা প্রাঙ্গনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির
সদস্য আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ গণবান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু-কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার।
আবদুচ ছালাম এমপি আরো বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা বোধের জন্ম দেয়। মাদ্রাসার শিক্ষকরা যদি নৈতিক গুনাবলী ধারন করে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা ধর্মের উন্নয়ন ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পোপাদিয়া ইউপি চেয়রম্যান এস এম জসিম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু।
মাহবুব উল আলমের সভাপতিত্বে ও ইউপি সদস্য মো. মামুন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. মহসিন, মামুনুর রশীদ, মো. সেলিম উদ্দিন, সৈয়দ মো. নজরুল ইসলাম, আবু বক্কর, ইসমাইল হোসেন বাচা, আবদুচ ছাত্তার, খালেদ মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ, মো. সেলিম উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটি সহ-সভাপতি আবদুল গণি মাষ্টার, মো. রেজাউল করিম, হাজি নাছের, হাজি জাকারিয়া, মো. ইসমাঈল, মো. আশরাফ, ইলিয়াছ শরীফ, মো. রোকন, মো. রাশেদ, আবদুচ সালাম, বোয়ালখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পি, পৌরসভা ছাত্রলীগের সবাপতি জয় দে, ছাত্রনেতা কাকন সেন, আলী আজগর, জহুরুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন সংগঠন ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করেন পীরজাদা আলহাজ্ব সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী ( মা: জি: আ:)।


