বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামবলী খেলা : কুমিল্লার বাঘা শরীফ যেভাবে হারালো রাশেদকে

বলী খেলা : কুমিল্লার বাঘা শরীফ যেভাবে হারালো রাশেদকে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় এবারের চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। তিনি একই জেলার বলী মোহাম্মদ রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

বৃস্পতিবার বিকেলে বলীখেলার ১১৫ তম আসরে ফাইনালে মুখোমুখি হন দুইজন। ১১ মিনিট ২৪ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানেন মোহাম্মদ রাশেদ।

বাঘা শরীফের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার মহিপুর গ্রামে। বাঘা শরীফ ও মোহাম্মদ রাশেদ দুজনই চারবারের (২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২৩) চ্যা¤িপয়ন কুমিল্লার শাহজালাল বলীর শিষ্য। দুই শিষ্যকে সুযোগ করে দিতে এবারের আসরে অংশ নেননি শাহজালাল বলী।

কিশোর থেকে শুরু করে বৃদ্ধ নানা বয়সী ৮৪ জন বলী এবছরের ১১৫তম আসরে অংশ নেন।

প্রথম রাউন্ড শেষে কমিটি খাগড়াছড়ির বাবু ধন চাকমা, সীতাকুণ্ডের রাসেল, কর্ণফুলী উপজেলার লিংকন দে ও রুবেলকে চ্যালেঞ্জ রাউন্ডে খেলার সুযোগ করে দেন।

এছাড়া গত আসরের চ্যাম্পিয়ন শাহজালাল, রানার্স আপ তারেকুল ইসলাম জীবন, নূর মোহাম্মদ, সৃজন চাকমা সরাসরি চ্যালেঞ্জ রাউন্ডে খেলার সুযোগ পান।

কিন্তু শাহজালাল ও জীবন তাদের নাম প্রত্যাহার করে নিয়ে শরীফ ও রাশেদকে খেলতে দেওয়ার অনুরোধ করেন কমিটির কাছে। কমিটিও সেটি মেনে নিয়ে তাদের খেলার সুযোগ দেন।

চ্যালেঞ্জ রাউন্ডে নূর মোহাম্মদের সাথে শরীফ, রাশেদের সাথে বাবু ধন, রাসেলের সাথে লিংকন দে এবং সৃজন চাকমার সাথে রুবেলকে খেলার সুযোগ দেন। তাদের মধ্যে শরীফ, রাশেদ, রাসেল ও সৃজন চাকমা জয়ী হয়ে সেমিফাইনালে ওঠেন।

এই পর্বে সৃজন চাকমার সাথে লড়াই করেন নবাগত বাঘা শরীফ। তিন মিনিটের মধ্যেই সৃজনকে হারিয়ে প্রথমবারের মতো খেলতে এসে ফাইনালে ওঠেন শরীফ।

আর এক মিনিটের কম সময়ে রাসেলকে হারিয়ে ফাইনালে উঠেন রাশেদ।

পরাজিত দুই সেমিফাইনালিস্ট সৃজন ও রাসেল অংশ নিয়েই এক মিনিটেরও কম সময়ে রাসেলকে কুপোকাত করে প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন খাগড়াছড়ির সৃজন চাকমা।

অতীতে বিভিন্ন সময়ে বলী খেলার ফাইনাল রাউন্ড জমজমাট লড়াই হলেও এবারের খেলা ছিল অনেকটা নিস্তেজ। তবে দর্শকরা করতালিতে মুখরিত করেছিল একই জেলার দুই কুস্তিগীরকে।

খেলা শুরুর পর থেকেই দুজনই কৌশল অবলম্বন করে খেলে যাচ্ছিলেন। দুই জনই শক্তি প্রয়োগের পাশাপাশি ছিলেন কৌশলী ভূমিকায়। তবে রাশেদ কৌশলী থাকলেও শক্তিপ্রয়োগ করেন বাঘা শরীফ। তাদের কৌশলী ও শক্তিমত্তার খেলা দেখে মনে হচ্ছিল ‘কেউ কাহারে নাহি ছাড়ে’।

১০ মিনিট ৪২ সেকেন্ড খেলার পর রাশেদ নিজ থেকেই পরাজয় শিকার করে শরীফের হাত তুলে ধরেন; যার কারণে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন।

জয়ী হয়েই শরীফ কৃতজ্ঞতা জানান গতবারের চ্যাম্পিয়ন শাহজালালের প্রতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলা শুরুর আগে থেকেই নগরীর লালদীঘি ময়দানে হাজারো দর্শক জড়ো হন। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। ঢোল-বাজনার তালে তালে আর করতালিতে তারা সমর্থন জোগাতে থাকেন বলীদের।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়