Homeমুল পাতাকার সঙ্গে সম্পর্কে জড়ালেন সারা

কার সঙ্গে সম্পর্কে জড়ালেন সারা

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই নায়িকা সারা । অভিনেত্রী হিসাবে রূপালি পর্দায় পা রেখেছেন মোটামুটি একই সময়ে। জনপ্রিয়তার নিরিখেও কেউই কারও থেকে কম যান না।

তবে বলিউডে সাফল্য অর্জন করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে রেষারেষির রাস্তায় হাঁটতে চান না তারা। কেন? কারণ, তারা নাকি একে অপরের খুব ভাল বন্ধু! সারা আলি খান ও জাহ্নবী কাপুর। বলিউডের দুই তারকা পরিবারের সন্তান তারা।

এবার একই পরিবারের দুই ছেলের সঙ্গে প্রেম করছেন তারা। জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার প্রেমের চর্চা এখন সর্বজনবিদিত। প্রেমিকের নামাঙ্কিত হার গালায় পরে ঘুরেছেন আজকাল। এ বার শিখরের ছোট ভাই বীরের সঙ্গে লন্ডনে সারা!

বীর পাহাড়িয়া হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে। খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটবে তার, এমনটাই গুঞ্জন। এ দিকে পর্দায় পা দেওয়ার পর সুশান্ত সিং রাজপুত থেকে কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের খবর নিয়ে কম চর্চা হয়নি। আবার কার্তিকের সঙ্গে এক সময় জাহ্নবীরও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

তবে, বীরের সঙ্গে সারার ঘনিষ্ঠতা নতুন নয়। ২০২০ সালে সারা এক প্রকার স্বীকার করেই নিয়েছিলেন যে, তিনি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। এমনকি, ‘কফি উইথ কর্ণ’ শোয়ে এসেও সে ব্যপারে উল্লেখ করেন। যদিও মাঝে শোনা গিয়েছিল, তারা আলাদা হয়ে গিয়েছেন। তবে, সম্প্রতি বীরের সঙ্গে সারার লন্ডন ভ্রমণের ছবি দেখে ফের গুঞ্জন শুরু হয়েছে। তা হলে দুই অভিনেত্রী, দুই ঘনিষ্ঠ বান্ধবী কি ভবিষ্যতে জা হতে চলেছেন?

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়