Homeচট্টগ্রামবজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

প্রাইম ভিশন ডেস্ক »

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোর ৫টায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন— হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, বজ্রপাতে বসতঘরটিতে আগুন লেগে ঘরে থাকা মা ও ছেলে পুড়ে মারা গেছেন। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।

ওসি মো. নুরুল হক বলেন, দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়