প্রাইম ভিশন ডেস্ক »
কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়ে প্রায় দু ঘণ্টার বেশি সময় ছিল চট্টগ্রামে। নগরজুড়ে বজ্রপাত, ঝোড়ো বাতাসের সঙ্গে টানা দেড় ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে। যার ফলে তৈরি হয়েছে জলজট। কর্মব্যস্ত দিন শেষে এমন বৃষ্টিতে নগরবাসী স্বস্তি পেলেও বিপাকে পড়েন পথচারী ও কর্মজীবী মানুষেরা।
এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ ছিলো না চট্টগ্রামের অধিকাংশ এলাকায়।
সরেজমিনে দেখা যায়, নগরের ইপিজেড, সল্টগোলা, বন্দর, নিমতলা, বারিক বিল্ডিং আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, আগ্রাবাদ, জিইসি, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ, চকবাজার, পাঁচলাইশ এলাকার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের ফলে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।


