রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামের দেওয়ানহাট-বারিক বিল্ডিং: রিকশা চলাচল বন্ধ হতে পারে

চট্টগ্রামের দেওয়ানহাট-বারিক বিল্ডিং: রিকশা চলাচল বন্ধ হতে পারে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীতে তিন লাখেরও বেশি রিকশা চলাচল করে। এর মধ্যে নগরীর দেওয়ানহাট ব্রিজ থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কে আবারও রিকশা চলাচল বন্ধ করতে চায় ট্রাফিক বিভাগ।
আগামী ১ জুন থেকে সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহম্মদ।

তিনি বলেন, এ সড়কটি চট্টগ্রাম নগরীর অন্যতম একটি ব্যস্ত সড়ক। সড়কটিতে যান্ত্রিক যানবাহনের ধীরগতির অন্যতম একটি কারণ রিকশা। ওই সড়কে রিকশা চলাচল বন্ধ থাকলে গাড়ির গতি বাড়বে। ফলে যানজটও কমতে থাকবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সড়কে রিকশা চলাচল বন্ধের প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত কমিশনার মাসুদ বলেন, রিকশা বন্ধের বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। তা কীভাবে বাস্তবায়ন করব, সেটা নিয়ে সিটি করপোরেশনের সাথে আলোচনা চলছে। তারা স্টেক হোল্ডারদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করবে। উদ্যোগটি বাস্তবায়িত হলে আগামীতে লালখান বাজার কিংবা জিইসি থেকে টাইগার পাস পর্যন্ত রিকশা চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়