Homeসংবাদচট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৮২.৮০ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৮২.৮০ শতাংশ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন।

যা গতবার ছিল ১১ হাজার ৪৫০ জন।গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ও জিপিএ কমেছে ।

পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন।
রোববার (১২ মে) সকাল ১১টার দিকে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান  এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগেরবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়