সোমবার, জুন ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

ঘূর্ণিঝড় ‘রিমাল’র প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সর্বোচ্চ এলার্ট-৪ জারি করেছে। গতকাল চট্টগ্রাম বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেয়ার পরপরই বহিঃনোঙ্গরের সকল পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়েছে এবং জেটিতে কোনো নতুন জাহাজ ভিড়তে দেয়া হয়নি।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল কার্যক্রম নেয়া হয়েছে। সকল জাহাজকে বহিঃনোঙ্গরে পাঠিয়ে দেয়া হয়েছে।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর বিশেষ বুলেটিনে চট্টগ্রাম ও কক্সবাজারকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। মোংলা ও পায়রাকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল আজ সন্ধ্যার পর খেপুপাড়া হয়ে উপকূল অতিক্রম করার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়