প্রাইম ভিশন ডেস্ক »
কুয়েতের দক্ষিণাঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটিতে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।


