Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেসৌরশক্তিতে পিএইচপি ফ্যামিলির বিদ্যুৎ উৎপাদন শুরু

সৌরশক্তিতে পিএইচপি ফ্যামিলির বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের সৌরশক্তি খাতে নতুন মাত্রা যোগ করেছে দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী পিএইচপি ফ্যামিলি। কোম্পানিটি তাদের টেক্সটাইল মিল ও স্টিল মিলের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা কারখানায় গত মঙ্গলবার সৌর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পরিচালক আনোয়ারুল হক, আমীর হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু, ভিক্টর মিজান মহসিন, এজিএম শফিকুর রহমান খান উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে দুইটি কারখানায় মোট ১ হাজার ৭৪০ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এই প্যানেলগুলো থেকে বছরে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। এতে প্রয় ১ হাজার ১০০ টন কার্বন নিঃসরণ কমবে। সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে পিএইচপি কারখানায় ব্যবহার করা হবে। ফলে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় হবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্বালানি গবেষণা কেন্দ্রের পরিচালক ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী পিএইচপি ফ্যমিলির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, সৌরশক্তি একটি পরিবেশবান্ধব শক্তি উৎস। এটি ব্যবহার করলে কার্বন নিঃসরণ কমে যায় এবং জলবায়ু পরিবর্তনের হার কমাতে সাহায্য করে।

পিএইচপি ফ্যামিলির কর্মকর্তার শফিকুর রহমান খান জানান, ভবিষ্যতে তাদের অন্যান্য প্রতিষ্ঠানের ছাদেও সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে করে কোম্পানির মোট বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ নিজস্ব উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়