শনিবার, জুন ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহত্যা-গুমে জড়িতদের নির্বাচনের বাইরে রাখতে কমিশনের সুপারিশ

হত্যা-গুমে জড়িতদের নির্বাচনের বাইরে রাখতে কমিশনের সুপারিশ

প্রাইম ভিশন ডেস্ক »

হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়াও আগের তিন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে কমিশন গঠনের সুপারিশও করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা খুন করেছে, মানুষদের গুম করেছে তারা আবার রাষ্ট্র পরিচালনা করুক সেটা অধিকাংশ জনগণই চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে।’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, ‘গত ৩ নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা শপথ ভঙ্গ করেছেন। তাদের বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।’

নির্বাচনি অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার।

তিনি আরও জানান, ৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল, এমন সুপারিশ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়