Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেক্যাটরিনার মতো ফিগার আর গ্ল্যামার চান? মেনে চলুন এসব নিয়ম

ক্যাটরিনার মতো ফিগার আর গ্ল্যামার চান? মেনে চলুন এসব নিয়ম

প্রাইম ভিশন ডেস্ক »

আপনার খাবারই আপনার শরীরের মাপকাঠি বজায় রাখে। আপনি যেমন খাবেন, ঠিক তেমনি হবে আপনার স্বাস্থ্য। তাই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও নিজের ফিগার ঠিক রাখতে আর শরীরের ওজন বজায় রাখতে দিনে মাত্র দুই বেলা খাবার খেয়ে থাকেন।

এর আগে ইউটিউব চ্যানেল শ্লোকাতে এক সাক্ষাৎকারে পুষ্টিবিদ শ্বেতা শাহ ক্যাটরিনার ডায়েট সম্পর্কে এমনই বিষয়ে শেয়ার করে জানিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন— ক্যাটরিনা আয়ুর্বেদ পছন্দ করেন। নিজের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় একই পথে হাঁটেন তিনি।

আর সাধারণ খাদ্যাভ্যাস স্বাস্থ্য ও সুস্থতার জন্য কতটা সাহায্য করতে পারে, তারই উদাহরণ হলো অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ডায়েট নিয়ন্ত্রণে রাখা। তিনি সবসময় বাড়িতে তৈরি খাবার পছন্দ করেন, যা তাকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারে পরিপূর্ণ থাকতে সাহায্য করে।

ক্যাটরিনার ডায়েট নিয়ন্ত্রণে রাখার ব্যাখ্যা করে পুষ্টিবিদ শ্বেতা বলেছেন, ক্যাটরিনা দিনে মাত্র দুই বেলা খাবার খেয়ে থাকেন। স্ন্যাক্স বর্জন করেছেন। যদিও তিনি ভারতীয় ও এশিয়ান খাবার খুব পছন্দ করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে রান্না করা খাবার বেছে নেন অভিনেত্রী।

তিনি বলেন, আর যেখানেই যান, সঙ্গে করে সেই খাবার সঙ্গে নিয়ে যান। তার সারাদিনের রুটিনটিও ভীষণ কঠোর। ক্যাটরিনা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও যান।

ক্যাটরিনা সম্পর্কে পুষ্টিবিদ আরও বলেন, ক্যাটরিনা সবসময় পেট ঠান্ডা রাখার মতো খাবার খেয়ে থাকেন। ক্যাটরিনা কালো কিশমিশ খান এবং হজমে সহায়তা করতে ও সুস্থ থাকতে মৌরি বীজও চিবিয়ে খান। তিনি বলেন, হজমের পথ যাতে সুগম হয়, শরীর যাতে ভেতর থেকে পরিষ্কার থাকে এবং তার জন্য ক্যাটরিনা প্রতিদিন চালকুমড়োর রস পান করে থাকেন।

শ্বেতা বলেন, আর যদি কোনো কারণে এটি সম্ভব না হয়, তবে তার পরিবর্তে পুদিনা, আমলা বা ধনেপাতার রস পান করেন। ক্যাটরিনা নিজের সৌন্দর্য ধরে রাখতে, শরীরকে ডিটক্সিফাই করার জন্য নাকে তেল দিয়েও থাকেন বলেও জানান শ্বেতা।

ক্যাটরিনার ডায়েট তাকে সারাদিন শক্তি জোগাতে এবং তার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এ প্রসঙ্গে শ্বেতা ব্যাখ্যা করে বলেন, ক্যাটরিনা যখন প্রথম তার কাছে এসেছিলেন, তখন অভিনেত্রীর লক্ষ্য ছিল— নিজের শরীরের ভেতর থেকে পরিষ্কার করা, ওজন কমানো নয়। যাই হোক, নায়িকার ডায়েট ও জীবনধারার পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই তার ওজন কমে গিয়েছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়