রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeসংবাদকর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছিলেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার সকালেও ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। অবশেষে মঙ্গলবার দিনগত রাত ২টার পর সমস্যার আপাত সমাধান হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে সমস্যার সমাধানে বৈঠক হয় রেল উপদেষ্টার সঙ্গে। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন।

বৈঠকের পর রাত আড়াইটার দিকে ব্রিফিং করে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, আমাদের সমস্যা বুধবারের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে ধর্মঘট বাদ দিচ্ছি। কর্মবিরতি প্রত্যাহার করলাম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়