মঙ্গলবার, মে ২৬, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেছেলের বৌ-ভাতের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা আটক

ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা আটক

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের টাইগারপাস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ি আসনের সাবেক এমপি রফিকুল আনোয়ারের ওরফে সোনা রফিকের ছোট ভাই। শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলশী থানা পুলিশ তাকে অবরুদ্ধ অবস্থা থেকে আটক করে থানায় নিয়ে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আওয়ামী লীগের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির সঙ্গে আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের আগেই বিয়ে হয়েছিল। শনিবার রাতে ওই বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। রাত ৯টার দিকে বিয়েতে আগত কেউ আওয়ামী লীগের নেতাদের উপস্থিতির বিষয়টি সমন্বয়কদের অবগত করেন। হঠাৎ করেই শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তারা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ নানা স্লোগান দিতে থাকেন। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে, বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং সাবেক এমপি (চট্টগ্রাম-২) খাদিজাতুল আনোয়ার সনিও ছিলেন। খাদিজাতুল আনোয়ার সম্পর্কে ফখরুল আনোয়ারের ভাতিজি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়