বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামখাগড়াছড়িতে পাহাড় কাটার খবরে অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়িতে পাহাড় কাটার খবরে অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোট মেরুং এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ।

তিনি জানান, অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা শুরু করে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মতে জমির মালিককে দুই লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়