বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে নারীর লাশ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে এক বাসা থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধারের পর পুলিশ ধারণা করছে, ‘পারিবারিক কলহের জেরে’ তাকে খুন করা হতে পারে।

পতেঙ্গা থানার খাল পাড় এলাকার একটি ভবনের নিচ তলার বাসা থেকে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।

উদ্ধার করা লাশিটি তানজিনা বেগম (২৩) নামের এক নারীর।

নেত্রকোণার নান্দাইল উপজেলায় বাড়ি হলেও চাকরির সুবাদে স্বামী ও নিজের ভাইকে নিয়ে চট্টগ্রামে থাকতেন তিনি।

হত্যাকাণ্ডের পর থেকে ওই নারীর স্বামী পলাতক বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খালপাড় এলাকার এনামুলের বিল্ডিংয়ের নিচ তলায় স্বামী ও নিজের ভাইসহ ভাড়া বাসায় থাকতেন তানজিনা। তারা সবাই পোশাক কারখানায় চাকরি করতেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়