মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে কার্যালয় থেকে র‍্যাবের এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম পলাশ সাহা (৩৭)। আজ বুধবার দুপুরে নগরের চান্দগাঁও ক্যাম্প থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ।

পলাশ সাহা ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন। সহকারী পরিচালক (এএসপি) হিসেবে র‍্যাব–৭–এ কর্মরত ছিলেন তিনি। তাঁর বাড়ি গোপালগঞ্জে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন পলাশ সাহা।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পরিবারের বিষয়ে তাঁর লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথাও বলেছেন তিনি। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়