Homeএই মুহুর্তে'বারবার যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের' অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান

‘বারবার যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের’ অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান

প্রাইম ভিশন ডেস্ক »

শনিবার গুরুত্বপূর্ণ যা যা হলো

শনিবার রাতে ভারত অভিযোগ করেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক জায়গায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘পাকিস্তানের ঐতিহাসিক বিজয়’ বলে দাবি করেছেন। আলোচনার মাধ্যমে পানিবণ্টন ও কাশ্মীরসহ বিতর্কিত বিষয়ে সমাধানের আশা করছেন তিনি।

ভারতীয় সময় রাত আটটা নাগাদ জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। গুজরাতে বেশ কিছু ড্রোন দেখতে পাওয়ার পরে কয়েকটি জেলায় ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যে উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম জানান যে ভারত আর পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এরপরে দুটি দেশের তরফেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বিশ্ব নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

যুদ্ধবিরতির ঘোষণা আসার আগ পর্যন্ত ভারত আর পাকিস্তানের সংঘর্ষ চরমে ওঠে শুক্রবার মধ্যরাতের পর থেকেই। রাতভর ড্রোন হামলা ও গোলা নিক্ষেপের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়। পাকিস্তান জানায়, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবে তারাও ভারতীয় একটি বিমানঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ভারতের ‘অপারেশন সিন্দুরের’ এর বদলা হিসেবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করার তথ্য জানায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়