রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাব্যাংকের চুরি যাওয়া টাকা মিলল পতেঙ্গায়

ব্যাংকের চুরি যাওয়া টাকা মিলল পতেঙ্গায়

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ঢাকার একটি ব্যাংক থেকে চুরি হওয়ার ১ কোটি ১৭ লাখ ৭ শত টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

বুধবার (৪ জুন) কাটগড় মুসলিমাবাদ নাহার গলি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রাহাত নামের এক যুবক আজাদীকে জানান, আজকে সকাল ১০টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা এলাকার একটি ভাড়া বাসা ঘিরে রেখে দুইজনকে গ্রেফতার করে নিয়ে যেতে দেখা যায়। এসময় ঢাকার একটি ব্যাংক থেকে চুরি ১ কোটি ১৭ লাখ ৭ শত ৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। জানা যায়, গোয়েন্দা সদস্যরা কয়েকদিন ধরে চক্রের সদস্যদের এক জায়গায় অবস্থানের বিষয়টি নজরদারীতে রেখেছে।

পার্শবর্তী এক বসিন্দা জানান, ৩ দিন আগে সেখানে তারা বাসা ভাড়া নিয়েছিল। কিন্তু কেউ জানতো না তারা চোর চক্রের সদস্য। তারা নাকি কক্সবাজারও ঘুরতে গিয়েছিল।

এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও ডিসি (ডিবি-বন্দর) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সাথে যোগাযাগ স্থাপন করা য়ায়নি।

তবে এ ব্যাপারে জানতে চাইলে পতেঙ্গা থানা ওসি শফিক বলেন, কাটগড় এলাকায় ঢাকার ডিবি পুলিশের কয়েকজন সদস্য এসেছেন। কেন আসছে বিস্তারিত জানি না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়