Homeএই মুহুর্তেইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের

প্রাইম ভিশন ডেস্ক »

ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ইরানের এসব হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের। ইসরায়েলের বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এরপর থেকেই তাদের খোঁজ মিলছে না। খবর টাইমস অব ইসরায়েল।

গণমাধ্যমটি বলছে, ইসরায়েলের বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনও সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আদম’ (এমডিএ) জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন।

তেল আবিবের ইচিলোভ মেডিকেল সেন্টার জানিয়েছে, ২৫ জন আহত রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি, বাকিরা শঙ্কামুক্ত। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা ও তেল আবিবের অন্যান্য হাসপাতালেও আহতদের ভিড় দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়